1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নৌকা মার্কায় ভোট দিন দেশের উন্নয়নে অংশ নিন- লাবু চৌধুরী

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৯৯ জন পঠিত
নৌকা মার্কায় ভোট দিন দেশের উন্নয়নে অংশ নিন- লাবু চৌধুরী
নৌকা মার্কায় ভোট দিন দেশের উন্নয়নে অংশ নিন- লাবু চৌধুরী

মনির মোল্যা, সালথা : ফরিদপুর-২, আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। এ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে সালথার সোনাপুর ইউনিয়নে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বিকালে সোনাপুর ইউনিয়নের ফুকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা মোঃ কাওছার মাতুব্বরের সভাপতিত্বে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে জনসভায় যোগ দেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৫ই নভেম্বর নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত থাকে। তাই দেশের উন্নয়নে নৌকা মার্কায় ভোট দিন। আমি কথা দিচ্ছি আমার মায়ের মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION