1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৪৩১ জন পঠিত
ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : “দৃষ্টিজয়ের ব্যবহার করি,প্রযক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্য ফরিদপুরে র‌্যালী,আলোচনা সভা ও ছাদাছড়ি বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর পর জেলা প্রশাসকের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ তাসলিমা আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মসলিম মিশনের সাধারন সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,শিক্ষাবিদ প্রফেসর সাজাহান মিয়া,অধ্যাপক শেখ সামাদ আরো বক্তব্য রাখেন এফডিএ নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সুর্যদয় প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক কুদ্দুস মোল্লা,ভিডিএ নির্বাহী পরিচালক বিপ্লব ম্যালো,প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক সাইদুর রহমান মৃধা,তাসফিয়া তাসরিন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজ সেবা অফিসার সুজাউদ্দিন রাসেদ। অনুষ্ঠানে ৮জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৮টি স্মাট সাদাছড়ি বিতরণ করা হয়।ফরিদপুর এনজিও সমুহের সহযোগীতায় ,জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় অন্ধ কর‌্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অব ফরিদপুর যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION