1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফ্রেন্ডস্ ইউনিটির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে চাউল বিতরন

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৯৪ জন পঠিত
ফ্রেন্ডস্ ইউনিটির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে চাউল বিতরন
ফ্রেন্ডস্ ইউনিটির উদ্যোগে মাদ্রাসার ছাত্রদের মাঝে চাউল বিতরন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের কয়েকজন কর্মপ্রাণ চাঞ্চল্য তরুন বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে ফ্রেন্ডস্ ইউনিটি।যারা দীর্ঘ দিন যাবৎ সমাজের দু:স্থ্য,অসহায় ও নিম্ন আয়ের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।প্রচার বিমূখ সেই ফ্রেন্ডস্ ইউনিটির উদ্যোগে এবার ফরিদপুরের ১১টি মাদ্রাসা ও এতিমখানায় চাউল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় শহরের ২নং হাবেলী গোপালপুর এলাকার জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় ফ্রেন্ডস্ ইউনিটির নিজস্ব কার্যালয়ে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষদের হাতে চাউল তুলে দেন ফরিদপুর ফ্রেন্ডস্ ইউনিটির কর্মকর্তাগন।

এসময় ফ্রেন্ডস্ ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি যোসেফ বিশ্বাস,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা খোকা,প্রচার সম্পাদক এস এম সাজ্জাদ,নিবার্হী সদস্য কামরুল হাসান মিল্টন,সাবেক সভাপতি শাহরিয়ার কাদের রুবেল, মো:জাহিদ হোসেন, মো:হুমায়ূন কবীর সাবেক সাধারন সম্পাদক হোসেন আহম্মেদ,মাজেদুল আহসান টিটু,সদস্য গোলাম মোস্তফা মিরাজ,নাট্য অভিনেতা শহিদ চিশতীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ফ্রেন্ডস্ ইউনিটির উত্তোরত্তর সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আহসান হাবিব। উল্লেখ্য, ফরিদপুর ফ্রেন্ডস্ ইউনিটি দীর্ঘ দিন যাবৎ যে কোন দুর্যোগ ও প্রয়োজনে মানুষের পাশে তাদের হাত বাড়িয়ে দেয়।তাদের এই অব্যাহত কর্মকান্ড এলাকায় ব্যাপক প্রসংশা পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION