1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বখাটেদের শিকার ৪ এসএসসি পরীক্ষার্থী : পরীক্ষা অনিশ্চিত

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৬ জন পঠিত
বখাটেদের শিকার ৪ এসএসসি পরীক্ষার্থী : পরীক্ষা অনিশ্চিত
বখাটেদের শিকার ৪ এসএসসি পরীক্ষার্থী : পরীক্ষা অনিশ্চিত

স্টাফ রিপোর্টার : ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার পার্শ্ববর্তী মাদারীপুর থেকে সংলগ্ন ফরিদপুরের ভাঙ্গায় এসএসসি পরীক্ষা দিতে এসে বখাটের হাতে উত্যক্ত হতে হয়েছে চারজন পরীক্ষার্থীকে। আর প্রতিবাদ করায় এক পরীক্ষার্থীর ভাইকে মারধর ও হুমকি দিয়েছে বখাটেরা। ফলে ওই মেয়েরা পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পরীক্ষা কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গতকাল বুধবার বিকেলে একটি লিখিত অভিযোগ করেছেন এক শিক্ষার্থীর অভিভাবক।

মো: মোশাররফ মোল্লা নামে ওই অভিভাবক অভিযোগ করেন, গত মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) তার মেয়েসহ এসএসসির চারজন পরীক্ষার্থী ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ইজিবাইকে বাড়ি ফিরছিলো। পথে মালীগ্রাম বাজার সংলগ্ন গোয়ালদী ব্রীজের উপরে এলে মালীগ্রামের বাসিন্দা রাজু শিকদার, হেমায়েত শিকদার, রোমান শিকদার ও সেলিম নামে চার বখাটে ইজিবাইকের গতিরোধ করে এবং নানাভাবে উত্যক্ত করতে থাকে।

এসময় ওই বাইকের চালক ও একজন পরীক্ষার্থীর ভাই হৃদয় মোল্লা তাদের বাধা দিলে তারা তাকে চড়-থাপ্পর ও কিল-ঘুষি মারে এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে ইজিবাইকের চাবি ছিনিয়ে নেয়।এরপর তাদের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তারা পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সাংবাদিকদের নিকট মোশাররফ মোল্লা বলেন, আমাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। এখন আমরা খুব দুশ্চিন্তায় আছি মেয়েদের নিরাপত্তা নিয়ে। আমরা চাই অবিলম্বে বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান মোল্লা বলেন, আমরা মাদারীপুরের বাসিন্দা হলেও আমাদের দৈনন্দিন নানা কাজে ভাঙ্গা যাতায়াত করতে হয়। আমাদের সন্তানেরা ভাঙ্গার দেওড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। অভিভাবকরা বিষয়টি আমাকে জানানোর পরে আমি উপজেলা চেয়ারম্যান ও ওসি সাহেবকে জানিয়েছি। আমরা অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচার চাই।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম আলী বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির মাধ্যমে ঘটনাটি জানতে পেরে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় গিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছি। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে এবং বখাটেদের যেনো শাস্তি হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের দ্রুতই গ্রেফতার করতে পারবো আশা করছি। আর মেয়েদের পরীক্ষার হলে যেতে আমরা নিরাপত্তার ব্যবস্থা নেবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION