1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জেলা পরিষদ নির্বাচনে সদস্য হতে চান- মুনান কাজী

  • Update Time : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৭ জন পঠিত
জেলা পরিষদ নির্বাচনে সদস্য হতে চান- মুনান কাজী
জেলা পরিষদ নির্বাচনে সদস্য হতে চান- মুনান কাজী

মনির মোল্যা, সালথা : কাজী আশরাফুল ইসলাম মুনান আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে সালথা উপজেলা থেকে সদস্য পদে লড়তে চান। বুধবার সকালে নির্বাচনে অংশ নেওয়ার তথ্যটি তিনি নিজেই সাংবাদিকদের জানান। তিনি সালথা উপজেলার গট্টি ইউনিয়নের পাঠপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে তিনি।

কাজী আশরাফুল ইসলাম মুনান আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার বাবা নুরুল ইসলাম গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি সাবেক অবিভক্ত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্যও ছিলেন। আমি নিজে অবিভক্ত নগরকান্দা উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলাম। পরে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করেছি। বর্তমানে সালথা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছি।

তিনি আরো বলেন, দু:খের বিষয় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মূল্যায়ন পায়নি। কয়েকবার ইউপি নির্বাচনে অংশ নিতে চেয়েও পারিনি। গত ইউপি নির্বাচনে দলের মনোনয়ন পেতে সিভি জমা দিয়েছিলাম। কিন্তু আমার সিভিটা কেন্দ্রে পাঠানো হয়নি। যেকারণে আমি নির্বাচনে অংশ নেয়নি। দলের বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ারও আমার পক্ষে সম্ভব না। আমার উপজেলার জনপ্রতিনিধি ও সাধারন জনগনের ইচ্ছায় আমি জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করছি। আমি নির্বাচিত হলে মানুষের কল্যাণে কাজ করবো- ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION