1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গাঁজার চালান ফরিদপুরে আসতেই র‌্যাবের হাতে আটক

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২০ জন পঠিত
গাঁজার চালান ফরিদপুরে আসতেই র‌্যাবের হাতে আটক
গাঁজার চালান ফরিদপুরে আসতেই র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার : গাঁজার চালান নিয়ে ফরিদপুরে আসতেই র‌্যাবের হাতে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। জানা যায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য গাঁজা এর চালান নিয়ে সাকুরা পরিবহন যোগে ঢাকা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ০৪/০৯/২০২২ তারিখ রোজ রবিবার রাত ০১.৪৫ ঘটিকার সময় জেলার কোতয়ালী থানাধীন ধুলদি বাজার সংলগ্ন ফরিদপুর টু রাজাবাড়ী জেলা গামী হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে ০১। মোঃ জাকির হোসেন আশপাক (৫২), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক আশপাক, সাং-পূর্ণমতি, থানাঃ বুড়িচং, জেলাঃ-কুমিল্লা, ২। মোঃ রাহাত পেদা (২৬), পিতা-মোঃ ফারুক পেদা, সাং-ইছাদি, থানাঃ গলাচিপা, জেলাঃ-পটুয়াখালী দ্বয়কে গ্রেফতার করেন।

এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে গাঁজা-১৮.৫ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং ০২টি সীমকার্ড জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ পরিবহন যোগে ঢাকা হতে ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION