1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গেমস খেলায় বাবার শাসনে ছেলের আত্মহত্যা

  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৫৮ জন পঠিত
গেমস খেলায় বাবার শাসনে স্কুল পড়ুয়া ছেলের আত্মহত্যা
গেমস খেলায় বাবার শাসনে স্কুল পড়ুয়া ছেলের আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে মোবাইলে রাতভর গেমস খেলায় বাবার শাসনে অভিমান করে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে বুধবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম বিনয় বিশ্বাস (১৫)। সে নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। বিনয় স্থানীয় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা এক ভাই ও এক বোন। পরিবার সূত্রে জানা যায়, বিনয় পড়ালেখা বাদ দিয়ে রাতভর মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলে। এ সময় তার বন্ধুদের সাথে ফোনেও কথা বলে।

এ বিষয়ে সকালে বিনয়ের বাবা রাগারাগি করলে অভিমান করে ঘরের সামনের আম গাছের ডালের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা তাকে কোথাও না পেয়ে খুঁজাখুঁজি করলে তার লাশ আম গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ব্যাপারে লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, বিনয় রাতভর মোবাইলে গেমস খেলায় বাবা শাসন করেছিল। সকালে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION