1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পিকনিকের টাকা না পেয়ে স্কুল ছাত্রের বিষপান

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৬২০ জন পঠিত
পিকনিকের টাকা না পেয়ে স্কুল ছাত্রের বিষপান
পিকনিকের টাকা না পেয়ে স্কুল ছাত্রের বিষপান

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পিকনিকের টাকা না পেয়ে বাবা মা’র সাথে অভিমান করে রাজু (১৬) নামের এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। স্কুল ছাত্র উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্ডিবিলা গ্রামের কোবাদ মোল্যার ছেলে। সে পাশের মধুখালী উপজেলার নওপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০.০৮.২২) রাজুর স্কুলে পিকনিকের জন্য ২হাজার টাকা ফিস দাবী করে। সে টাকা পরিবারের কাছে চাইলে তার বাবা টাকা দিতে গড়িমসি করলে রাগে ক্ষোভের ওই দিন রাতে ঘাস মরা ওষুধ পান করে। পরের দিন রোববার (২১.০৮.২২) সকালে তার পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তার রুম থেকে ওই স্কুল ছাত্রকে উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে নিয়ে যান।

সেখানে বেশি অসুস্থ হয়ে পরলে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা হসপিটালে প্রেরণ করলে রাজবাড়ি মোড়ে পথিমধ্যে মারা যান। এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষপান করে রাজু নামের এক নবম শ্রেণীর স্কুল ছাত্র মারা যায়। থানায় তাঁর পরিবারের লোকজন কোন প্রকার অভিযোগ করেননি। সে কারণে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION