1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬৮০ জন পঠিত
ভাঙ্গায় হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ
ভাঙ্গায় হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা :ফরিদপুরের ভাঙ্গায় ২০০৪ সালের ২১ আগষ্টের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের সমাবেশে চালানো ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন,প্রতিবাদ ও এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারকীয় এই জঘন্য হামলায় আইভী রহমানসহ ২৪ জন আওয়ামীলীগের নেতাকর্মী নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় এর ধারাবাহিকতায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নেতৃত্ব দেন। রোববার বিকেল ৫টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ শেষে ওই দিনের ঘটনা তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে গিয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা পরিষদের -চেয়ারম্যান এস,এম,হাবিবুর রহমান, সাবেক উপজেলা -চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন,ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা সহ দলীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION