1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে বিষপানে যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৬৭ জন পঠিত
বোয়ালমারীতে বিষপানে যুবকের মৃত্যু
বোয়ালমারীতে বিষপানে যুবকের মৃত্যু

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারের সাথে কলহের জের ধরে সজিব মোল্যা (২৫) নামের এক যুবক বিষপান করে অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় মারাযান। নিহত যুবক উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মো. ইউনুস মোলার ছেলে। নিহত সজিব মোল্যা বোয়ালমারীতে রবি সিম কম্পানির এসআর হিসেবে কাজ করতেন। তাঁর দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাঁর সহকর্মী ইমরান হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ১৮ আগস্ট রাতে সজিব মোল্যা পরিবারের সাথে কলহ করে ঘরে থাকা ঘাসমারা ওষুধ পান করেন। বাড়িতে বিষপান করে শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীর কাছে ফোন করে বিষপান করার কথা স্বীকার করেন।

পরে তাঁর স্ত্রী তার শ্বাশুরিকে ফোন করে বলেন, আপনাদের ছেলে বিষপান করেছে। তখন তাঁর পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাধারণ চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসা দেয়ার পর বেশি অসুস্থ হয়ে পরলে শনিবার রাতে ঢাকা নেয়ার পথে মারা যান। পরে রবিবার সকালে তাঁর লাশ বাড়িতে এনে দুপুরে জানাযা শেষে বাইখীর মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। বোয়ালমারী থানা পুলিশ বলেন, বিষপান করার খবর পেয়েছি, তবে শুনেছি ওই যুবক ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারাযান। পরিবারের কেউ এ বিষয় নিয়ে থানায় আসেনি ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION