1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৫০ জন পঠিত
ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন
ফরিদপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের অম্বিকা ময়দানে বঙ্গমাতার প্রতিকৃতিতে মাল্যদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এতে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

পুষ্পার্ঘ অর্পণ করেন ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর জেলা পরিষদ, ফরিদপুর জেলা পুলিশ, আওয়ামী লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর সদর উপজেলা, ফরিদপুর প্রেসক্লাব, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, গণপূর্ত, ফরিদপুর জেলা কারাগার, ফরিদপুর জেলা স্কুল, এলজিইডি, হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ, ফরিদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, আবাহনী ক্রীড়া চক্র, জেলা ক্রীড়া সংস্থা, বিসিসি, সড়ক বিভাগ,

ডাক বিভাগ, খাদ্য বিভাগ, শিক্ষা অফিস, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল­ী বিদ্যুৎ সমিতি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কমিশন, পরিবার পরিকল্পনার কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সোনালী ব্যাংক লিমিটেড, স্বাস্থ্য বিভাগ, গণপূর্ত বিভাগ, নদী গবেষণা ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজ, বিএনসিসি রোভার স্কাউটসহ বিভিন্ন সংগঠন।

এছাড়া দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা। এছাড়া বাদ আসর শহরের আলিপুর শেখ রাসেল ক্রীড়া চক্র কমপ্লেক্সে এ যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION