1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৪২ জন পঠিত
ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন
ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ৭ আগস্ট রবিবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। লীগ পদ্ধতির এই প্রতিযোগিতায় ২২ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফএ এর সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোসলেম উদ্দিন। অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন পৌর মেয়র অমিতাভ বোস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় শেখ রাসেল ক্রীড়াচক্র কবিরপুর স্পোর্টিং ক্লাব কে ৬-১ গোলের ব্যবধানে পরাজিত করেন। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেজাউল করিম, মিনার বিশ্বাস, মতিয়ার রহমান ও তোফাজ্জল হোসেন।

ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

ফরিদপুরে পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION