1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জনগণের দৌড় গোরায় সেবা পৌছে দিবে পুলিশ

  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৮৮ জন পঠিত
জনগণের দৌড় গোরায় সেবা পৌছে দিবে পুলিশ
জনগণের দৌড় গোরায় সেবা পৌছে দিবে পুলিশ

এস এম রুবেল, বোয়ালমারী : বর্তমান সরকারের পুলিশ মানবিক পুলিশ। জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল পুলিশ হবে জনতার। সে ধারায়ই আজকে বিট পুলিশের আবির্ভাব। ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার তিনটি ইউনিটে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত আছে। বিট পুলিশের মাধ্যমে বাংলাদেশ পুলিশ জনগণের দৌড় গোড়ায় সেবা পৌছে দিবে। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএম,পিপিএমবার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান(বিপিএম,পিপিএমবার), ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম সেবা) সদ্য পদন্নোতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, এর নির্দেশনায় বোয়ালমারী থানা পুলিশ জনগণের সেবায় সর্বদা নিয়োজিত আছে।

আজ বিকেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন, ফরিদপুরের বোয়ালমারী থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব। তিনি আরও বলেন,বোয়ালমারী থানার দরজা সাধারন মানুষের জন্য সর্বদা খোলা যখন ইচ্ছা তখন গিয়ে তার অভিযোগ করতে পারেন। মামলা, জিডিসহ যে কোন পুলিশি সেবা পেতে কোন প্রকার অর্থিক লেনদের করা লাগবেনা, এবং বোয়ালমারী থানা এলাকায়, মাদক, জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। তিনি সকল গণমাধ্যম কর্মী ও সাধারন মানুষের সহযোগীতা কামনা করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র যুগান্তর প্রতিনিধি সেলিম রেজা লিপন। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, বোয়ালমারী বার্তা সম্পাদক অ্যাড, কোরবান আলী, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম আমিন, আগামীর প্রত্যাশার সম্পাদক মো. মুরসিদ আহমেদ সিকদার (লিটু), আমাদের সময় ও বাংলা টিভির প্রতিনিধি খান মুস্তাফিজুর রহমান সুমন, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মুকুল শরীফ, কালের কন্ঠ প্রতিনিধি মো. নুর ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি তৈয়েবুর রহমান কিশোর, ভোরের দর্পন প্রতিনিধি এস এম রুবেল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, নবচেতনা প্রতিনিধি মো.তারিকুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION