1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফলোআপ : সালথা উপজেলা চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞেসাবাদ

  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৫০৩ জন পঠিত
সালথা উপজেলা চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞেসাবাদv
সালথা উপজেলা চেয়ারম্যানকে জেলগেটে জিজ্ঞেসাবাদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর : মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় আদালতের আদেশে কারাগারে পাঠানো ফরিদপুরের সালথার মো. ওয়াদুদ মাতুব্বর নামে সেই উপজেলা চেয়ারম্যানকে একদিনের জন্য জেল হাজতে জিজ্ঞেসাবাদের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ আদেশ দেন।

এর আগে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পরিমল কুমার ঘোষ উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের রিমান্ড চেয়ে কোর্টে আবেদন করেন। পরে কোর্ট শুনানি শেষে জেলগেটে একদিনের জিজ্ঞেসাবাদের আদেশ দেয়। ফরিদপুরের ৬ নম্বর আমলি আদালতে পুলিশের জিআরও শ্যামল মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (৯ জুলাই) দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেন।

সে মামলায় গত বুধবার (১৩ জুলাই) ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতে আসামিরা হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ পর্যন্ত সালথা থানায় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামি করে মোট তিনটি মামলা দায়ের করা হলো।

প্রসঙ্গ, গত ৮ জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ ওঠে। এ সময় তিনি দৌঁড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় ব‌লে অভিযোগ স্থানীয়‌দের।

এছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারধরে ক‌রে এবং এতে তারা আহত হন ব‌লে অভিযোগ ওই মু‌ক্তি‌যোদ্ধা পরিবারের। পরবর্তীতে ওই ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। সে মামলায় উপজেলা চেয়ারম্যান এখন কারাগারে রয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION