1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৭৩৮ জন পঠিত
মধুখালীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
মধুখালীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে উপজেলার পৌর এলাকার৩ নং ওয়ার্ডের গোন্দারদিয়া গ্রামের মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে রিয়া (১৪) বছর বয়সী ওই কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের মাতাকে বিয়ে না দেয়ার জন্য বলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি। উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করার সাথে সাথে বাল্য বিবাহের ঘটনা ঘটলে তাকে অবহিত করার অনুরোধ করেন তিনি।এই বিষয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আব্বাস বলেন, ইউএনও এর হস্তক্ষেপে বাল্য বিবাহটি বন্ধ করা হয়েছে এবং

বয়স না হওয়া পর্যন্ত বিবাহ না দিতে বলা হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরি বলেন, এই বাল্য বিবাহ সম্পর্কে জানতে পেরে স্থানীয় কাউন্সিলরকে সাথে করে নিয়ে বিবাহ বন্ধ করে এসেছি। মেয়ের মাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দিয়ে এসেছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION