1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমালীতে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মাদকসহ গ্রেফতার

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৬৪৩ জন পঠিত
বোয়ালমালীতে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মাদকসহ গ্রেফতার
বোয়ালমালীতে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মাদকসহ গ্রেফতার

এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মেহেদী হাসান আব্দুল্লাহ নামের এক মাদক বিক্রেতাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মাদকসহ গ্রেফতার করেছেন। ইতি মধ্যে ১৬ জুন বৃহস্পতিবার ফরিদপুর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মো. ফিরোজ হোসাইন খাঁন ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাক্ষরীত প্রেস রিলিজের মাধ্যমে মেহেদী হাসান আব্দুল্লাহকে মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে আজীবনের জন্য বহিস্কার করে বোয়ামালমারী পৌরসভার কমিটিকে বিলপ্তি ঘোষণা করেছেন।

জানা য়ায়, গত ১৫ জুন সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার রায়পুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি মেহেদী হাসান আব্দুল্লাহর বাড়ি থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আটককৃত মাদক বিক্রেতা পৌরসভার রায়পুর এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজুর ইসলামের ছেলে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত নিয়ে জানা যায়, মাদক বিক্রেতা ফেনসিডিল বিক্রির জন্য বাড়িতে অবস্থান করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গিয়ে তল্লাশি করে দো-চালা টিনের ঘরের পাটকাঠির মধ্য থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তার ব্যবহারের তিনটি মোবাইল ফোন জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪ নং ক্রমিকের (খ) ধারায় ফেনসিডিল বিক্রি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে মেহেদী হাসান আব্দুল্লাহর নামে মামলা দায়ের করেন। গ্রেফতার করে আসামীকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION