1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ইমাম কল্যান ফাউন্ডেশনের বিক্ষোভ 

  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৯৪ জন পঠিত
ফরিদপুরে ইমাম কল্যান ফাউন্ডেশনের বিক্ষোভ 
ফরিদপুরে ইমাম কল্যান ফাউন্ডেশনের বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ফরিদপুর ইমাম কল্যান ফাউন্ডেশন ও কওমী উলামা পরিষদ। রবিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে জমায়েত হন মুসুল্লিরা।পরে সেখানে অনুষ্টিত মানববন্ধনে মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব আনার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন ইমাম কল্যান ফাউন্ডেশন ফরিদপুরের সভাপতি মাওলানা কেরামত আলী,সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন।

এসময় মুফতি কামারুজ্জামান , মুফতি মাহমুদুল হাসান ফায়েক,মাওলানা আমজাদ হোসাইন,মাওলানা কবির আহমাদ,মুফতি আবু সাঈদ,মাওলানা মুনসুর আহমাদ,মাওলানা আবুল হোসেন সহ ইমাম কল্যান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। মানববন্ধন থেকে অবিলম্ভে তাদের কে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION