1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কলেজ ছাত্র আশিক রানা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবী

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ১৪৯৫ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি গ্রামের কলেজ ছাত্র আশিক রানাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ তুলে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবী করেছে স্থানীয়রা। দুপুরে উপজেলার টাবনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ থেকে এ দাবী জানান গ্রামবাসী।

মানববন্ধনকারীদের দাবী, প্রধান আসামীকে গ্রেফতার না করায় নানাভাবে নিহতের পরিববারকে হুমকী ও চাপ প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে এলাকায় আসামীদের পক্ষে নি:শর্ত মুক্তির দাবীতে পোষ্টার লাগিয়েছে এবং উল্টো নিহতের পরিবারকেই হয়রানি করছে আসামী পক্ষ।

ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি পরীক্ষার্থী আশিক রানা (১৯) হত্যা মামলার প্রধান আসামী হারুন অর রশীদ (হারুন শরীফ) সহ অন্য আসামীদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনের সমাবেশে বক্তব্য দেন বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাগর শেখ, মাহাবুবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বানা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি একই গ্রামের শরীফ হারুন-অর-রশীদের বাড়ির একটি কক্ষ থেকে আশিক রানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে আলফাডাঙ্গা থানা পুলিশ। এঘটনায় নিহতের চাচা বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে হারুন শরীফকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তিন আসামি হারুন শরীফের ভাই নজরুল শরীফ (৪২), মেয়ে মারিয়া খানম (১৫) ও সবুজকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION