1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে সাহিত্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৬৯১ জন পঠিত
ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে সাহিত্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর লেখক পরিষদের উদ্যোগে সাহিত্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর লেখক পরিষদ উদ্যোগে ইফতার মাহ্ফিল ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সত্যই সুন্দর ন্যায়ই কর্ম বিশ্বাসই সততা এই শ্লোগানকে সামনে রেখে ২৭শে রমজান শুক্রবার শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেটের একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহ্ফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহ্ফিল পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক রোকিয়া বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক সাইফ সুমন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক প্রধান শিক্ষক ইছহাক মন্ডল, কবিরবাগ কলেজের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন মোল্লা (ইলাজউদ্দিন)।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কুমার পত্রিকার সম্পাদক মো: রুবেল সেক, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দীন মোল্লা, ফরিদপুর সাংবাদিক উন্নয়ন সমিতি ও ন্যাশনাল প্রেস সোসাইটি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং লেখক পরিষদের সদস্য সাংবাদিক এম এ রবিউল হাসান (রাজিব), সাংবাদিক এস এম মনিরুজ্জামান, কবি এ কে এম আজিজুর রহমান আলমগীর, কবি সফিক ইসলাম, কবি আঃ সামাদ,

মোঃ হাবিব, আল আরাফ ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, মোঃ খলিলুর রহমান, মোঃ ইমরান হোসেন, আবু সাইদ খান, বই পরিচয় এর আনছারুল হক টুটুল প্রমুখ। সাহিত্য বিষয়ক আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফরিদপুর লেখক পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক রাজা। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION