1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল  ফরিদপুরে সরকারী রাস্তার ইট লুট, দুই দিনেও মামলা হয়নি সরকারি লিজ নেয়া জায়গার দোকান ভেঙে দখলে নেয়ার অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে মধুখালীর প্রয়াত যুবদল নেতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান চরের সরকারী রাস্তার ইট লুট রুখে দিলো এলাকাবাসী মানববন্ধন করতে পারেনি ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা 

সদরপুরে ভোজ্য তেল সংকট, খোলা তেল ২শ টাকা কেজি

  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৭২ জন পঠিত
সদরপুরে ভোজ্য তেল সংকট, খোলা তেল ২শ টাকা কেজি
সদরপুরে ভোজ্য তেল সংকট, খোলা তেল ২শ টাকা কেজি

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরের বিভিন্ন হাট-বাজারে ভোজ্য তেল আমদানি কম থাকায় গতকাল মঙ্গলবার ১কেজি সয়াবিন তেলের মূল্য ১৯০টাকা থেকে ২শত টাকা লিটার মূল্যে বিক্রি হচ্ছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় চরম হতাশায় সাধারণ মানুষ। বিক্রেতারা বলছে, গত ২-৩ সপ্তাহ যাবত কোন কোম্পানি সয়াবিন তেল রপ্তানী করছে না। তাই বাজারে তেলের সংকট।

বেশী মূল্যে ক্রয় করে বেশী মূল্যে বিক্রি করতে হচ্ছে। সদরপুর বাজারের মেসার্স আল বারাকা খাদ্য ভান্ডারসহ বিভিন্ন মুদি দোকানে কথা বলে জানা যায়, বাজারে কোন সয়াবিন তেল নেই, কোন কোম্পানি তেল দিচ্ছেনা। বিভিন্ন স্থান থেকে বেশি দামে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ইন্দোনেশিয়া তেল রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকেই মুনাফা লোভীরা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিরতা ছড়াচ্ছে।

অন্যদিকে উপজেলার হাট-বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায় মজুদকারীরা মনগড়া দাম নির্ধারণ করে সাধারণ ক্রেতাদের ঠকানোর সুযোগ পাচ্ছে বলে জানান ক্রেতারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে ব্যবস্থা গ্রহণ করবো। দাম বৃদ্ধি করলে উপজেলার সব বাজারের অবৈধ তেল মজুদকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION