1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে ফরিদপুরের ঐতিহ্যবাহী বার্ষিক ওরশ মোবারক

  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৭১৭ জন পঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে ফরিদপুরের ঐতিহ্যবাহী বার্ষিক ওরশ মোবারক
নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে ফরিদপুরের ঐতিহ্যবাহী বার্ষিক ওরশ মোবারক

সবুজ দাস : বিভিন্ন বাউল সংগীত ও বিচার গানের মধ্য দিয়ে ফরিদপুরের ঐতিহ্যবাহী শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফের তিন দিনব্যাপী ১৪ তম বার্ষিক ওরশ মোবারক পালিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরের গত ২১ মার্চ সোমবার ওরশের প্রথম দিন বাদ যোহর মিলাদ মাহফিল ও তবারক বিতরণের মধ্য দিয়ে ওরশ মোবারক শুরু করা হয় এবং রাত ৯ টা থেকে সারারাত বাংলাদেশের বিভিন্ন বাউল শিল্পী দ্বারা সংগীত অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ ছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিনে (২২ মার্চ) মঙ্গলবার বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হয়।পরিবেশনায় ঢাকা থেকে আগত সুজন সরকার বনাম মানিকগঞ্জ থেকে আগত মানিক দেওয়ান। পীর মুর্শিদ কেবলাজান দরবেশজী শাহ্ ছব্দুল চাঁন চরণ ধূলী দিতে ইচ্ছা প্রকাশ করেন আবুল সরকার। তিনি অনুষ্ঠানে এলাকাবাসী, সাধু, ফকির, তরীকার আশেকান, ভক্তবৃন্দের চরণ ধূলী কামনা করেন।

দরবার শরীফ সূত্র জানান, বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তদের সমাবেশ ঘটে। শাহ্ ছব্দুল চাঁন দায়রা পাক দরবার শরীফ এ মহা পবিত্র ওরশ মোবারক, ওরশকে কেন্দ্র করে দরগা শরীফ ভক্ত আশেকানদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হবে বলে জানান ।

উল্লেখ্য তিন দিনব্যাপী ওরশের শেষ দিনে (২৩ মার্চ) বিকাল ৫ টা থেকে বাংলাদেশের খ্যাতিমান বাউল শিল্পী দ্বারা বিচার বাউল গান পরিবেশন করা হবে। এতে অংশগ্রহন করবে ময়মনসিংহ থেকে আগত বাবু সুনিল কর্মকার বনাম ঢাকা থেকে আগত আলেয়া বেগম আলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION