1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

৫৬ ভোট ও ১০১ ভোট পেয়ে জামানত হারালেন নৌকার দুই প্রার্থী!

  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৮৮৪ জন পঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার ৫ম ধাপের গত ৫ জানুয়ারীর নির্বাচনে সরকার দলীয় মনোনয়ন নিয়ে নৌকা মার্কায় নির্বাচন করে জামানত হারিয়েছে দুই নৌকার প্রার্থী। তারা সর্বনিম্ন ভোট পেয়ে রেকর্ড করেছেন।

উপজেলার চরমানাইর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রহমান মাতুব্বর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে মাত্র ৫৬ ভোট পেয়েছে। উক্ত ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চশমা মার্কায় পেয়েছেন ৩ হাজার ৩০০ভোট।
অপরদিকে চরনাছিরপুর ইউনিয়নের সরকার দলীয় প্রার্থী মিরাজ বেপারী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পেয়েছে ১০১ ভোট। নির্বাচিত চেয়ারম্যান রোকন উদ্দিন মোল্যা সতন্ত্র প্রার্থী আনারশ প্রতীক নিয়ে পেয়েছে ৪ হাজার ৫৩৬ ভোট।

এ ব্যাপারে বজলু মাতুব্বর ও মিরাজ বেপারীর সাথে কথা হলে তারা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন। সমর্থকরা তাদের হয়ে কাজ করেছে।

এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ তাদের সাথে কোন যোগাযোগ রাখেনি। যার ফলে ফলাফলে বিপর্যয় ঘটেছে। এ ব্যাপারে উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করলে কেউ কথা বলেনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION