1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দুই যুবলীগ নেতাসহ তিনজন মাদকসহ র‌্যাবের জালে

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৪২ জন পঠিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে দুই যুবলীগ নেতাসহ তিন মাদকব্যবসায়ীকে মাদকসহ আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। এ সময় ওই তিন মাদকব্যবসায়ীর কাছ থেকে ৫০ পিচ ইয়াবা বড়ি, আটশো আশি গ্রাম গাঁজা, মাদক দ্রব্য ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত দুটি সিম কার্ড সহ চারটি মোবাইল ফোন জব্দ করেন। এ ঘটনায় মঙ্গলবার ১৩ জুলাই র‌্যাবের সিপিও বিএম ইউসুফ আলী বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। মামলা নম্বর ০৬। আসামিদের মঙ্গলবার ফরিদপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের বাসিন্দা ও তিন নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসমত শেখের ছেলে তিন নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল শেখ (২৫), ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৬) ও মো. মাহাবুব শেখ (২৬)।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোয়েন্দা তথ্যর ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত বোয়ালমারী থানা এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পায়কারি ও খুচরা বিক্রয় করে আসছে। অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ায় সোমবার (১২ জুলাই) বিকালে র‌্যাব জানতে পারে ব্যবসায়ীগণ ইয়াবা এবং গাঁজাসহ পোয়াইল গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। ক্যাম্পের অধিনায়ক মেজর মো: আব্দুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: খোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সেলিম শেখ বলেন, তিন মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে। এ ঘটনায় র‌্যাবের সিপিও বিএম ইউসুফ আলী বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION