1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

বোয়ালমারী পৌর নির্বাচন : মাঠে নেমেছেন লিয়াকত শিকদার

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১২৯৯ জন পঠিত




আমীর চারু বাবলু, বোয়ালমারী (ফরিদপুর) :

ফরিদপুরের বোয়ালমারীতে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বোয়ালমারী বাজারের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার। এ সময় তিনি আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিম রেজা লিপন মিয়াকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের আহবান জানান।


তিনি বাজারের স্টেশন রোড, সোবহান মার্কেট, রাজ প্লাজা, নিউ মার্কেট, ডাকবাংলো মোড়, কৃষি ব্যাংক মোড়, ওয়াপদা মোড়, মন্দির সংলগ্ন স্থানসহ ৩নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানসমূহ ঘুরে ঘুরে ভোটারদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।



এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দাউদুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামরুল সিকদার, বদিউজ্জামাল খান রানা, সাবেক ছাত্রনেতা মেহেদি হাসান, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION