1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ জন পঠিত
সালথা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল
সালথা উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার : আসন্ন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বাতিল করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর।

সালথা উপজেলার বর্তমান চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিলের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. ইয়াছিন কবীর বলেন, ‘নিজ পরিবারের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান থাকার কারণে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে, চাইলে তারা ২৪ থেকে ২৬শে এপ্রিলের মধ্যে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন।

গত রবিবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ওইদিন উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র দাখিল করেন। ওয়াদুদের মনোনয়ন পত্র বাতিল হওয়ায় এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমানে একজন মাত্র প্রার্থী রয়েছেন। আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION