1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১০৭১ জন পঠিত
বোয়ালমারীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
বোয়ালমারীতে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান অবৈধ চায়না, দুয়ারি, ভেষাল জাল, কারেন্ট ও কাঁথা জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের অংশে কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত অবৈধ জালের মধ্যে চায়না দোয়ারী ৫৩ পিচ, ভেষাল জাল ২ পিচ, কারেন্ট জাল ৫ পিচ, কাঁথা জাল ৪ পিচ। এ জালের বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দীন, নির্বাচন কর্মকর্তা শেখ মো. আদিল, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু। সার্বিক সহযোগীতা করেন সাতৈর ইউনিয়নের গ্রাম পুলিশ।

মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, ১৯৫০ সালের মৎস সংরক্ষণ আইন অনুসরণ করে জেলা মৎস অফিসারের দিকনির্দেশনা অনুযায়ী দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, কারেন্ট জাল ব্যবহারে মৎস্য সম্পদ ধ্বংস হয়। দেশীয় মাছ রক্ষার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION