1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ২ সন্তানের জননীর অবস্থান

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩৫ জন পঠিত
সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ২ সন্তানের জননীর অবস্থান
সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ২ সন্তানের জননীর অবস্থান

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী এক নারী অবস্থান নিয়েছেন। প্রেমিক তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউপির কাগদী স্বজনকান্দা গ্রামে প্রেমিক হাফিজুর মোল্যার বাড়িতে অবস্থান শুরু করেন ওই নারী। সন্ধ্যা সাড়ে ৬ টায় এ রির্পোট লেখা পর্যন্ত ওই নারী প্রেমিকের বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে। অভিযুক্ত প্রেমিকের নাম হাফিজুর কাগদী স্বজনকান্দা গ্রামের চানমিয়া মোল্যার ছেলে। আর ওই নারীর বাড়ি পার্শ্ববর্তী একটি গ্রামে।

অবস্থানকারী নারী অভিযোগ করে বলেন, বছর তিনেক ধরে দুই সন্তানের জনক হাফিজুরের সাথে আমার প্রেমের সম্পর্ক চলছে। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় একাধিকবার আমার সাথে মেলামেশা করেন হাফিজুর। গত বৃহস্পতিবার রাতে হাফিজুর আমার সাথে দেখা করে তার বাড়িতে যেতে বলেন। তিনি আমাকে বিয়ে করবেন বলেও জানান। কিন্ত শুক্রবার সকালে আমি হাফিজুরের বাড়িতে গেলে তার পরিবারের লোকজন আমাকে মারধর করে। তিনি আরো বলেন, হাফিজুরের জন্য আমার ঘর-সংসার সব শেষ। এখন তিনি আমাকে বিয়ে না করলে আমার মরা ছাড়া গতি নাই। আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয় হাফিজুরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি পলাতক থাকায় তাকে পাওয়া যায়নি। তবে তার মা বলেন, আমার ছেলের সাথে ওই নারীর কোন সম্পর্ক নাই। এমনকি তাকে মারধরের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি। মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দিন মাতুব্বর বলেন, বিষয়টি আমার জানা নেই। খোজখবর নিয়ে দেখছি। সালথা থানা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION