1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৩০ জন পঠিত
মধুখালীতে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
মধুখালীতে হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধখালীতে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর মধুখালী শাখার আয়োজনে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর সোমবার দিনব্যাপী উপজেলার রায়পুর ইউনিয়নের দারুল উলুম হাটঘাটা কাজী জোনাব আরী মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার প্রায় ২৬টি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

পাঁচটি গ্রুপে ৬০ জনকে পুরস্কৃত করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ২৩ নভেম্বর ফরিদপুর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছেন। অনুষ্ঠানটিতে মুফতী রফিকুল ইসলামের সভাপতিত্ব ও হাফেজ মাওলানা বাহাউদ্দীনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটঘাটা কাজী জোনাব আলী দারুল উলুম মাদরাসার সভাপতি কাজী মাহমুদুল হাসান মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মো,শামসুল আরেফিন, মো সাজিদ আহমেদ মাসুদ, মো আশরাফুজ্জামান খান রুবেল,হাফেজ জায়েদ হাসান জিয়া,কাজী হারুনুর রশিদ, রায়পুর ইউনিয়নের সাবেক সদস্য মো. ইলিয়াস হোসেন মিয়া,হাফেজ রিয়াজুল ইসলাম প্রমুখ। সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন অনুষ্ঠানের অতিথিগণ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION