1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে আওয়ামী লীগের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ জন পঠিত
ফরিদপুরে আওয়ামী লীগের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়
ফরিদপুরে আওয়ামী লীগের সাথে মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদিস্থ হল্যান্ড চাইল্ড হাউসে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ মত বিনিময় সভায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক, যুগ্ম সাধারণ সম্পাদক মিসেস ঝর্না হাসান ও অমিতাভ বোস, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আবুল ফয়েজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বীর মুক্তিযোদ্ধাদের ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি, বাসস্থান, চিকিৎসা, মুক্তিযোদ্ধা কোটাসহ নানাবিধ সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। বক্তারা বিএনপি – জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সোচ্চার হওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION