1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ উপলক্ষ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • Update Time : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৯২ জন পঠিত
মুক্তিযোদ্ধা হত্যা দিবস' উপলক্ষ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মুক্তিযোদ্ধা হত্যা দিবস' উপলক্ষ্যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : ১৯৭৫ সালের ৭ নভেম্বর ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ স্মরণে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় শহরের আলিপুরস্থ ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি শামীম হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুল হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের ১ নং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাহিদ বেপারী, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শাহিদ উদ্দিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফ উদ্দিন মুরাদ, আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো: নাছির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার ও প্রচার সম্পাদক নিয়াজ জামান সজীব। আলোচনা সভার বক্তারা বলেন ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটা কালো দিন । পচাঁত্তরের ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা এবং জাতীয় চার নেতাসহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাকে গ্রেফতার করার পর থেকে বাংলাদেশ উল্টো পথে যাত্রা শুরু করে। বক্তারা বলেন বিএনপি জামাত ক্ষমতা পাবার পর থেকে ইতিহাস বিকৃতি করেছে।

নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে ভুল তথ্য প্রদান করা হয়েছে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করার জন্য বিএনপি জামাত তাদের অপ তৎপরতা অব্যাহত রেখেছে। আর তাই তারা আবারও আগামী দুই দিন অবরোধ আহবান করেছে। বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী মাঠে রয়েছে উল্লেখ করে ফরিদপুরে বিএনপি-জামাতের কোনরকম নাশকতা সহ্য করা হবে না বলে জানান তারা। একই সাথে কেউ নাশকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুশিয়ারি দেন।

অনুষ্ঠানে বিএনপি – জামায়াতের অবৈধ অবরোধের বিরুদ্ধে আজ বুধবার সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার প্রধান প্রধান সড়কে মোটর শোভাযাত্রাসহ অবস্থান শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে ১৯৭৫ সালে ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা হত্যা দিবস স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION