1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৯৪ জন পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন এবং ৪ নভেম্বর ঢাকায় মেট্রোরেল মতিঝিল অংশের শুভ উদ্বোধন উপলক্ষে মতিঝিলের শাপলা চত্বরে বিশাল জনসভা সফল করার উদ্দেশ্যে করণীয় নির্ধরনে যৌথ এক সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শহরের আলিপুর ‌হাসিবুল হাসান লাভলু সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী শ্যামল কুমার ব্যানার্জী, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য ও শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা মৎস্য লীগের সভাপতি কাজী আবদুস সোবহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম জনি, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদ সহ বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। এই ধারা অব্যাহত রাখতে হবে। আর তাই আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী ‌ নির্বাচিত করতে হবে। বক্তারা বলেন বিএনপি জামাত চক্র ‌ আজ দেশে অগ্নি সন্ত্রাস করছে জ্বালাপোড়াও করছে দেশের উন্নয়ন ব্যাহত করার ‌ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই অপ তৎপরতা সহ্য করা হবে না। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‌ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আগামী ৪ নভেম্বরবঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ‌ মতিঝিল শাপলা চত্বরে ‌ জনসভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি ‌ আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION