1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে মেডিকেলে ভর্তি

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৪ জন পঠিত
ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে মেডিকেলে ভর্তি
ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে মেডিকেলে ভর্তি

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গায় ছয় বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়ে গত সাতদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ধর্ষণের ঘটনার সাথে জড়িত মাহিন মোল্লাকে (১৯) আটকের জন্য একাধিকবার অভিযান চালিয়ে তাকে আটক করতে পারেনি। গত ২৫ আগস্ট শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বুরাইচ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। মাহিন মোল্লা একই গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় একটি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়াশোনা করেন। ঘটনার দিন বিকেলে ওই শিশু মেয়ে বাড়ির কাছে একটি পুকুর পাড়ে ঘুরতে যায়। ওই সময় মাহিন তাকে একা পেয়ে পুকুড় পাড়ে একটি পাঠখড়ির গাদার নিয়ে ধর্ষণ করে। শিশুটি একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা রিক্সা ভ্যান চালিয়ে ও কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। ওই শিশুটির নানা (শিশুটির মায়ের মামা) জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করে। মেডিকেলে আসার পর শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা সেবা দেওয়ার পর গত বৃহস্পতিবার শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থনান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটির নানা জানায়, শিশুটির পরিবারটি দরিদ্র হওয়ায় এবং ধর্ষক তরুণের পরিবার অবস্থাপন্ন হওয়ায় এলাকাবাসী মামলা না করার জন্য শিশুটির পরিবারের উপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ওই তরুণকে আটকের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, শিশুটির পরিবারকে দ্রæত মামলা দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই মামলাটি এজাহারভুক্ত করে পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION