1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম ফরিদপুরে ১ জনের মৃত্যু : এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫”

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৬৫৫ জন পঠিত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম ফরিদপুরে ১ জনের মৃত্যু : এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫”
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই প্রথম ফরিদপুরে ১ জনের মৃত্যু : এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫”

স্টাফ রিপোর্টার : ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান। মৃত ওই বৃদ্ধার নাম ফরিদা (৫৫)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার বনমালিদিয়া মহল্লার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। গত রবিবার মৃতের ছেলে তাওহীদ হোসেন মৃতদেহটি হাসপাতাল থেকে বুঝে নেন। এর আগে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চরজনের মৃত্যু হয়েছিল। তাদের সকলেই ফরিদপুরের বাইরের বাসিন্দা। মৃতের মধ্যে দুই নারীসহ তিনজনের বাড়ী রাজবাড়ী ও একজনের মাগুরা।

শনিবার মৃত্য হওয়া ফাতেমার বাড়ি ফরিদপুর। এটিই ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। এ মৃত্যুসহ এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ১৬ দিনে পাঁচ জনের মৃত্যু হল। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২১ জুন। ওইদিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানার বেগম (৩৯) নামে এক গৃহবধূ। তিনি রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের বাসিন্দা। গত ২৭ জুলাই মৃত্যু হয়েছে রুমা দাস (২৫) নামে এক অস্তসত্ত¡া গৃহবধূর। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।

২৮ জুলাই মারা যান সোহেল মিয়া (১৮) নামে এক তরুণ। তিনি মাগুরা সদর উপজেরার আমুরিয়া গ্রামের বাসিন্দা লাখো মিয়ার ছেলে। গত ৩ আগস্ট বৃহস্পতিবার মারা যান জয়নাল আরোফিন (৬৫)। তিনি রাজবাড়ী সদরের বেড়াডাঙ্গা গ্রামের মৃত মিজানের ছেলে। ফরিদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। গত রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসনাধীন আছেন ১৪৬ জন।

গত জানুয়ারি থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৭৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এক হাজার ৪৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক রবিবার সকালে বলেন, এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী, একজন বৃদ্ধ ও একজন তরুন। গত শনিবার বিকেলে মারা গেছের ফরিদপুরের বনমালিদিয়া এলাকার ফাতেমা নামে এক বৃদ্ধ নারী। ডেঙ্গুতে মৃত্যু হওয়া ফরিদা ফরিদপুরের নাগরিক। মৃত অন্য চারজেনর মধ্যে তিন জন রাজবাড়ীর ও একজন মাগুরার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION