1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৮ জন পঠিত
ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত
ফরিদপুরে আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে ফরিদপুরে কালো পতাকা মিছিল ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রোববার সকাল ১০টায় শহরের কোর্ট চত্বর থেকে এ উপলক্ষে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদর্শন করে স্বাধীনতা চত্বরে পৌঁছে সমাবেশ করে।

জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ নান্নুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, সাবেক সভাপতি অ্যাডভোকেট এওএম খালেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ,

জেলা আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন, অ্যাডভোকেট শাহ্ মোঃ আজিজুর রহমান (বিকু), জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম প্রমুখ। বক্তাগণ তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দেয়া হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে এ রায় প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, এই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠন করা হবে। এরপর জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণকে মুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION