1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৫১০ জন পঠিত
চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলন-২০২৩ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১শে জুলাই সোমবার বিকেল ৫:৩০টায় ইউনিয়নের মমিনখার হাট মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড সরদার আওয়াল হাসান।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাড়া দেশের ন্যায় ফরিদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতি পদে খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, ১নং যুগ্ম সম্পাদক পদে তৌফিকুল আল-মামুন এর নাম ঘোষনা করে ফরিদপুর সদর উপজেলার ২নং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানা যায়। এ ছাড়াও আওয়াল সরদারকে কোতোয়ালি থানা আওয়ামী লীগে পদ দেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION