1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এতিম ভ্যান চালক আলআমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন অধ্যক্ষ লিটন

  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৫২৫ জন পঠিত
এতিম ভ্যান চালক আলআমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন অধ্যক্ষ লিটন
এতিম ভ্যান চালক আলআমিনের পড়াশোনার দায়িত্ব নিলেন অধ্যক্ষ লিটন

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামের এতিম ভ্যান চালক আল আমিনের পড়াশোনার খরচের সব দায়িত্ব নিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। আল আমিন শাহ জাফর টেকনিক্যাল কলেজের এসএসসি ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিকের ৯ম শ্রেণীর নিয়মিত ছাত্র। তার রোল নম্বর ৫১৪। আল আমিন পোয়াইল গ্রামের মৃত মুক্তার শেখের ছেলে। জানা যায়, আল আমিনের বাবা মুক্তার শেখ গত ৫ বছর আগে মারা যায়। সংসারে দুই ভাই আর মা। তার বড় ভাই বিয়ে করে সংসার থেকে পৃথক হয়ে যায়।

আল আমিন তার মাকে নিয়ে জীর্নশীর্ন ঘরে বসবাস করে। কিস্তিতে ভ্যান কিনে চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে সংসার চালায় এবং পড়াশোনার খরচ চালায়। অনেক সময় না খেয়েও কাটায়। প্রতিদিন ক্লাস শেষে ভ্যান নিয়ে বের হয়ে পড়ে। তাকে বোয়ালমারী চৌরাস্তা, পোয়াইল, ময়েনদিয়া, তেলজুড়ীসহ আশ পাশে প্যাসেঞ্জার নিয়ে যেতে দেখা যায়। অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন বলেন, তিনি জানতেন না তাঁর কলেজের এসএসসি ভোকেশনাল শাখার একজন মেধাবী নিয়মিত ছাত্র আল আমিন ভ্যান চালিয়ে সংসার চালায় এ পড়াশোনার খরচ যোগায়।

হঠাৎ গত রবিবার (৩০ জুলাই) ভ্যানসহ তার সাথে অধ্যক্ষের বোয়ালমারী চৌরাস্তায় দেখা হয়। দেখার হওয়ার পর তার সম্পর্কে সকল খোজঁ খবর নিয়ে আল আমিনের পড়াশোনার সব খরচের দায়িত্ব নেন অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন বলেন, একজন মেধাবী ও নিয়মিত ছাত্র আমার কলেজের ভোকেশনাল শাখায় পড়ে সে যে কিস্তিতে ভ্যান কিনে ভ্যান চালিয়ে সংসার চালায় এবং পড়াশোনার খরচ চালায় তা আমার জানা ছিল না। গত রবিবার যখন জানতে পারলাম তখন তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তার পড়াশোনার সব খরচের দায়িত্ব নিয়েছি। মানুষ হিসেবে এ দায়িত্ব নেওয়া আমার কর্তব্য।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION