1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ৫৭১ জন পঠিত
সালথা প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ১ হাজার পিচ ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ওই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা বলে জানায় পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- জেলার সালথা উপজেলার গহেরপুর গ্রামের ইমান মাতুব্বরের ছেলে আসলাম মাতুব্বর (২২) ও একই উপজেলার খর্দ্দ লক্ষণদিয়া গ্রামের কালাম খানের ছেলে আবু তাহের খান (৩৬)।
সোমবার (১০ জুলাই) দুপুরে গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রবিবার (০৯ জুলাই) রাত  জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থেকে ১ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।
ডিবির এ ওসি বলেন, এব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা দায়ের শেষে সোমবার (১০ জুলাই) তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION