1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আদর্শ গ্রামে রুপান্তরের অঙ্গীকার নিয়ে মধুখালীতে প্রতিবাদ

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪২৯ জন পঠিত
আদর্শ গ্রামে রুপান্তরের অঙ্গীকার নিয়ে মধুখালীতে প্রতিবাদ
আদর্শ গ্রামে রুপান্তরের অঙ্গীকার নিয়ে মধুখালীতে প্রতিবাদ

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুর মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মধুমতি নদী সংলগ্ন চরগয়েশপুর,বকসিপুর,চরপুকুরিয়া, চরকুসুন্দি গ্রামে বসবাস কয়েক হাজার মানুষের । ঐ চরএলাকা পার্শ¦বতি মাগুরা জেলার সিমান্তবর্তী জুরে বসবাস। বিভিন্ন সময় চরে বসবাসরত মানুষের সাথে প্রভাবশালী দৃবৃত্তরা অবহেলা ও অপমানজনক আচরণসহ বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এরই প্রতিবাদে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ করেন। সম্প্রতি মাগুরা জেলার রামনগর পশুর হাটে একটি ঘটনাকে কেন্দ্র করে ৯ জুলাই রোববার সকাল ১০টায় গয়েশপুর-বকসিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঐ ৬গ্রামের হাজারো মানুষ এক হয়ে প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ সভায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছরোয়ার ফকিরের সভাপতিত্বে প্রধান শিক্ষক তৈয়াবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কামারখারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ^াস বাবু। তারা চরাঞ্চলের মানুষের জীবন মানউন্নয়নে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে একত্ববদ্ধ হয়েছেন। তারা‘চরকেআর চর বলতে দেবে না, চরকে আদর্শ গ্রামে পরিনত করার অঙ্গিকার করেছেন।

এ সময় ৬ গ্রামের পক্ষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ. মালেক সরদার,সাধারণ সম্পাদক আতিয়ার রহমান মন্টু, নাসির উদ্দিন,চরপুখুরিয়ার খোকনবিশ্বাস, পিকুল বিশ্বাস, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গয়েশপুর গ্রামের মহাসীন মোল্যা, আকবর মন্ডল, চর-কসুন্দি গ্রামের নিহাল সরদার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মাদ আলী মোল্যা, পলাশ বিশ্বাস প্রমুখ।

কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বিশ্বাস বাবু বলেন,ঈদুল আযহার আগে মাগুরা জেলার রাম নগর হাটে গরু ক্রয় করার সময় একটি ঘটনাকে কেন্দ্র করে চরাঞ্চলের মানুষ এক হয়েছেন। তিনি ওই সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, ‘আমি চরাঞ্চলের সন্তান। আমি চরকে আর চর বলতে দেব না, চরকে অচিরেই আদর্শ গ্রামে পরিণত করব।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION