1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

আগামী সংসদ নির্বাচন উপলক্ষে দিলীপ রায়ের মধুখালীতে মতবিনিময়

  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪১০ জন পঠিত
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে দিলীপ রায়ের মধুখালীতে মতবিনিময়
আগামী সংসদ নির্বাচন উপলক্ষে দিলীপ রায়ের মধুখালীতে মতবিনিময়

মধুখালী সংবাদদাতা : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডাঃ দিলীপ কুমার রায় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মধুখালী প্রেসক্লাবে সাংবাদিক মতিয়ার রহমানের সঞ্চালনায় প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাঃ দিলীপ কুমার রায়।

সাংবাদিক শাহজাহান হেলাল ও সালেহীন সোয়াদ সাম্মীর এক প্রশ্নের জবাবে ডাঃ দিলীপ কুমার রায় বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার সাথে কাজ করবো। ১৯৭৪ সাল থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে জরিত। দীর্ঘ সময়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আমার এ পর্যন্ত আসা। দ্বাদশ নির্বাচনে যেন স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায়, ডাঃ শ্যামা প্রসাদ রায়। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মালেক সিকদার, সাধারন সম্পাদক কাজল বসু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুবিন,অঞ্জন সাহা রানা, প্রচার সম্পাদক সাগর চক্রবর্তী, সদস্য মোঃ মানিক সিকদার, মোঃ সজিব, সুজল খান, হৃদয় প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION