1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় রাতের আধারে কৃষকের ক্ষেতের আখ কেটে দিল দুর্বৃত্তরা

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৮৩২ জন পঠিত
সালথায় রাতের আধারে কৃষকের ক্ষেতের আখ কেটে দিল দুর্বৃত্তরা
সালথায় রাতের আধারে কৃষকের ক্ষেতের আখ কেটে দিল দুর্বৃত্তরা

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গ্রামের জাহাঙ্গীর ফকির নামে এক হতদরিদ্র কৃষকের ক্ষেতের এক হাজার আখ রাতের আঁধারে কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। জাহাঙ্গীর ফকির খারদিয়া গ্রামের মশা মহল্লার নুর হোসেন ফকিরের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর বলেন, আমার বাড়ির অদূরে ৩০ শতাংশ জমিতে আখ রোপন করে তা বাজারে বিক্রি করে আমি জীবিকা নির্বাহ করি।

গত শনিবার (১ জুলাই) রাতের আঁধারে কারা এমন কাজ করে রেখে গেছে আমি বলতে পারবো না। আমি রবিবার সকালে ক্ষেতে গিয়ে আখগুলি কাটা অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয়রা খবর পেয়ে তারাও আখগুলি কাটা অবস্থায় দেখতে পেয়ে দুঃখপ্রকাশ করেন। গত আট মাস আগে আমি আখের চারা ক্ষেতে রোপন করি। আর মাত্র দুই মাস পরে আখগুলো বাজারে বিক্রি করতে পারতাম। আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। তবে কে বা কাহারা রাতের আঁধারে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে, এর কোনো উত্তর করো জানা নেই!

কৃষক জাহাঙ্গীর কান্না জনিত কণ্ঠে তার এত বড় ক্ষতি যে বা যারা করেছেন, তাদের জন্য সৃষ্টি কর্তার কাছে বিচার দাবি করেন। একই গ্রামের বেশ কয়েকজন কৃষক বলেন, জাহাঙ্গীর একজন ভালো মানুষ। তিনি কারো সাথে খারাপ কোনো আচরণ করেছে বলে মনে হয় না। তার এই আখগুলি তো কারো কোনো ক্ষতি করেনি। তবে কেন এমন হলো। যারা শত্রুতা করে জাহাঙ্গীরের এতবড় ক্ষতি করেছে তাদের বিচার হওয়া দরকার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION