1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে পত্রিকা হকার আঃ সালামের ইন্তেকাল

  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৬২২ জন পঠিত
সদরপুরে পত্রিকা হকার আঃ সালামের ইন্তেকাল
সদরপুরে পত্রিকা হকার আঃ সালামের ইন্তেকাল

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে পত্রিকা হকার আঃ সালাম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। ২৭ জুন মঙ্গলবার সকাল ৮টায় সদরপুর ১৭ রশি গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্র জানায়, তিনি (আঃ সালাম) দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন। আঃ সালাম সরকারি ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন।

চাকুরীর পাশাপাশি তিনি ৪ দশক ধরে সদরপুর জুড়ে দৈনিক ইত্তেফাক, ইনকিলাব, প্রথমআলো, ডেইলীস্টার , অবজারভার, ভোরেরকাগজ, খবরপত্র সহ দেশের বহুল প্রকাশিত পত্রিকা পাঠকদের হাতে নিরলসভাবে তুলে দেবার কাজে নিযুক্ত ছিলেন। তিনি হকার সালাম হিসেবেই বেশী পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সদরপুর প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারী এক শোকবার্তা দিয়েছেন। এ ছাড়াও নির্ভেজাল এই মানুষটির জন্য সদরপুরের সকল পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION