1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৪১ জন পঠিত
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ ও সংগঠনের আহ্বায়ক মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় স্থানীয় কবি জসিম উদ্দিন হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু বিপুল ঘোষ।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হা- মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রসুল তানিয়া, ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক বদিউজ্জামাল বাবুল, ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এটিএম জামিল তুহিন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম, কোতোয়ালি থানা ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ সোহান, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান।

সভা পরিচালনা করেন শহর আওয়ামী লীগের সদস্য নুরুল আমিন বাপ্পি। এ সময় জেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনসহ যেকোন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের অবদান নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়ন হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।

আর তাই নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকার প্রার্থী করবেন তাকে বিজয়ী করার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এদিকে অনুষ্ঠানের সফলতা কামনা করে শহরের বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION