1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে কবি সুফিয়া কামালের জন্মদিন পালিত

  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৪৬ জন পঠিত
ফরিদপুরে কবি সুফিয়া কামালের জন্মদিন পালিত
ফরিদপুরে কবি সুফিয়া কামালের জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার : নারী জাগরণের অগ্রদূত,মহীয়সী নারী, বরেণ্য কবি সুফিয়া কামালের ১১২তম জন্মদিন দিন ফরিদপুরে পালিত হয়েছে। ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে মঙ্গলবার(২০জুন) রাত ৮টায় স্থানীয় মুলিম মিশন কার্যালয়ে কবি সুফিয়া কামালের জন্মদিন দিন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্টিত হয়। ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ।

অনুষ্টানে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন প্রবীন সাংবাদিক ও লেখক মফিজ ইমাম মিলন,সাবেক কালচারাল অফিসার মো: আলউদ্দিন, মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম ও ফরিদপুর মুলিম মিশন কলেজের শিক্ষক অধ্যাপক মো: আইয়ুব প্রামানিক। অনুষ্টানে কবি সুফিয়া কামালকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন কবি জসীমউদ্দিন কলেজের শিক্ষক অধ্যাপক জাকিয়া সুলতানা শিল্পী ও কবি নিলুফার ইয়াসমিন রুবি। এছাড়াও অনুষ্টানে কবি আলীম আলরাজি আজাদ, মাকসুদা খানম, মুক্তা খান, নাফিজা ইয়াসমিন ও শরীফ মাহমুদ সোহান কবি সুফিয়া কামালের লেখা কবিতা পাঠ করে শোনান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION