1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ

  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৭২৭ জন পঠিত
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে সদরপুরে বিক্ষোভ

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে বাংলানিউজের জামালপুরের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের দ্রæত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। উপজেলার সকল সাংবাদিকবৃন্দ আজ সোমবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সদরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি আঃ মজিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাব্বির হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব সদরপুর শাখার সভাপতি শিমুল তালুকদার, সমকালের উপজেলা প্রতিনিধি, বাকি মিয়া, সাংবাদিক বাসার মিয়াসহ অনেকে। এ সময় বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রæত বিচার ও ফাঁসির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলামসহ, মুক্তিযোদ্ধা ও উপজেলার সর্বস্থরের সাংবাদিকবৃন্দ।

পরে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে নাদিম হত্যার বিচারের দাবিতে ফাঁসি চেয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এর আগে গত বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION