1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা গ্রাচুইটিসহ বকেয়া পাওয়া চায়

  • Update Time : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬১৮ জন পঠিত

মধুখালী প্রতিনিধি :
গ্রাচুইটিসহ সকল বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীবৃন্দ।
ফরিদপুর সুগার মিলস লি: এর অবসরপ্রাপ্ত শ্রমিক/কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বুধবার সকালে জেলার মধুখালী রেলগেট এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তাার মড়াসড়কে বিক্ষোভ মিছিল করেণ।
মানববন্ধন থেকে বক্তারা ওই চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া তিনশ ২৬জন শ্রমিক কর্মচারীর পাওনা ২৮ কোটি ৯০ লাখ টাকা ঈদের আগেই পরিশোধের দাবী জানান। দীর্ঘ ১০ বছরেরও অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীরা গ্রাচুইটি, সরকার ঘোষিত মঞ্জুরী কমিশনের বকেয়া, এরিয়া বিল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ না করায় হতাশা ব্যক্ত করে বলেন, জীবনের মূল্যবান সময় ব্যয় করে দেশের উন্নয়নে কাজ করেও শেষ বয়সে এসে এমন ভোগান্তি কাম্য নয়। তারা জানান, টাকার অভাবে অনেক শ্রমিক চিকিৎসা নিতে পারছেননা, কেউবা না খেয়ে মানবেতর জীবন যাপন করছেন। এরই মধ্যে অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক মারা দেছেন বলেও দাবী করেন তারা। অবিলম্বে ন্যায্য পাওয়া পরিশোধ না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তারা।
মানববন্ধনে কল্যান সমিতির সভাপতি আলী আকবর শেখ ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION