1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ইয়াবা-ফেনসিডিলসহ ছোট বাবু আটক

  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৭৮ জন পঠিত
ইয়াবা-ফেনসিডিলসহ ছোট বাবু আটক
ইয়াবা-ফেনসিডিলসহ ছোট বাবু আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৯৯৫ পিচ ইয়াবা ও ১২ বোতল ফেনসিডিলসহ আরিফ মীর ওরফে ছোট বাবু (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক হওয়া ছোট বাবুকে শুক্রবার (০২ জুন) দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (০১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ফরিদপুরের শহরের কাঠপট্টি স্টার ফার্নিচারের সামনের পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটক বাবু ফরিদপুর জেলা সদরের ডোমরাকান্দি এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আরিফ মীর ওরফে ছোট বাবুকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৯৯৫ পিচ ইয়াবা ও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

ডিবির ওসি জানান, আটককৃত বাবু চট্টগ্রাম থেকে পাইকারি দামে ইয়াবা ও চুয়াডাঙ্গা থেকে ফেনসিডিল কিনে এনে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করেন। সে সুকৌশলে এসকল মাদক ক্রয়-বিক্রয় করে থাকেন। তাই পুলিশের চোখ বারবার এড়িয়ে যেতেন। এছাড়া মাদক কেনা-বেঁচা সংক্রান্ত সব কথা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলতেন। যাতে কোনো ডকুমেন্টস আইনশৃঙ্খলা বাহিনীর কাছে না যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION