1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ৪৮৯০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫২৩ জন পঠিত
ফরিদপুরে ৪৮৯০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ফরিদপুরে ৪৮৯০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাসে অভিযান চালিয়ে ৪৮৯০ পিচ ইয়াবাসহ মো. রহমত উল্লাহ (৪৬) একজন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সোমবার (২২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় উইনার নামের একটি বাসে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া রহমত উল্লাহ কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব মহেশাখালীয়া পাড়া এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর থেকে ছেড়ে আসা উইনার পরিবহনের একটি বাসে আন্তঃজেলা কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রহমত উল্লাহ (৪৬) একটি বিশাল মাদকের চালান নিয়ে ফরিদপুরে আসছে। এ প্রেক্ষিতে র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-ফরিদপুর সড়কে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং মাদক পরিবহনকারীর অবস্থান সনাক্ত করে।

পরে উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে আমি এবং সিনিয়র এএসপি মো. নাজমুল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে উল্লেখিত আসামিকে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামির কাছ থেকে ৪৮৯০ পিস ইয়াবা, ০১টি মোবাইল, ০২টি সিম এবং মাদক বিক্রিত ৩৪০০ টাকা জব্দ করা হয়। তিনি আরও বলেন, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে রাজবাড়ী ও ফরিদপুর এলাকায় বিক্রি করে আসছে। গ্রেপ্তারের পর তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION