1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে বিশ্ব “মা” দিবস উদযাপন

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩৭৬ জন পঠিত
ফরিদপুরে বিশ্ব "মা" দিবস উদযাপন
ফরিদপুরে বিশ্ব "মা" দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার শহরের কবি জসীমউদ্দীন হলে স্বপ্নজয়ী মায়েদের সম্বর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন পৃথিবীর প্রত্যেকটি “মা” একজন শিক্ষক ও সংগ্রামী যোদ্ধা,তাই “মা” দিবস কে নির্দিষ্ট একটা দিনের মধ্যে আবদ্ধ করা যাবে না, প্রত্যেকটি দিনই “মা” দিবস। আজকের “মা” দিবসে আমাদের অঙ্গীকার করতে হবে পৃথিবীর কোন “মা” কে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। এ সময় স্বপ্নজয়ী মায়েদের মধ্যে বক্তব্য রাখেন মিসেস আনোয়ারা নুুন্নবী, রাবেয়া বেগম ও নাসিমা বেগম। অনুষ্ঠানে ১১ জন সফল ও স্বপ্নজয়ী “মা” কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION