1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

পরকিয়ার জেরে পলাতক প্রেমিকের বাড়িতে আরেক প্রেমিকা হাজির

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৮৫ জন পঠিত
পরকিয়ার জেরে পলাতক প্রেমিকের বাড়িতে আরেক প্রেমিকা হাজির
পরকিয়ার জেরে পলাতক প্রেমিকের বাড়িতে আরেক প্রেমিকা হাজির

নগরকান্দা সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দায় প্রবাসির স্ত্রীর সঙ্গে পরকিয়া করে অনৈতিক কাজে ধরা খেয়ে প্রেমিক পলাতক রয়েছেন। এসময় বিয়ের দাবিতে সেই প্রেমিকের বাড়ীতেই হাজির হয়েছেন আরেক প্রেমিকা। জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আটাইল গ্রামের বাচ্চু গোবাইজার ছেলে জনি গোবাইজার (২১) সঙ্গে উপজেলার তালমা ইউনিয়নের ধুৎরাহাটি গ্রামের মৃত রাজ্জাক শেখের মেয়ে জেসমিন আকতারের (২০) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

এরই সূত্র ধরে জেসমিন শুক্রবার (১২ মে) বিকালে জনির বাড়িতে আসেন এবং বিয়ের দাবিতে সেখানেই অবস্থান করছেন। জেসমিন বলেন, আমি ২০২০ সালে তালমা নাজিমুদ্দীন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি। আমার বাবা নেই। আমরা তিন বোন দুই ভাইয়ের মধ্যে আমি সবার ছোট। জনির সঙ্গে আমার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছে। সে বিয়ের প্রতিশ্রতি দিয়ে আমাকে তাদের বাড়ীতে আসতে বলেছে। তাই আমি এখানে এসেছি। কিন্তু জনি এখন কোথায় আছে বলতে পারছি না।

হয়তো তার পরিবারের লোকজন তাকে ভয় দেখিয়ে কোথাও লুকিয়ে রেখেছেন। আমি জনিকে বিয়ে করে সারা জীবন এই বাড়িতেই থাকতে চাই। স্থানীয়রা জানান, জনির চারিত্রিক সমস্যা রয়েছে। বখাটে এই ছেলেটি একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত। জনি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকিয়া সম্পর্ক করে ধরা খেয়ে দুই দিন আগে পালিয়েছে। এই খবর জানতে পেরে জনির আরেক প্রেমিকা বিয়ের দাবিতে তাদের বাড়িতে অবস্থান করছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION