1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় সংঘবদ্ধ জুয়াড়ী চক্রের ১০ সদস্য গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
ভাঙ্গায় সংঘবদ্ধ জুয়াড়ী চক্রের ১০ সদস্য গ্রেফতার
ভাঙ্গায় সংঘবদ্ধ জুয়াড়ী চক্রের ১০ সদস্য গ্রেফতার

মো: সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আলগী গ্রাম থেকে অভিযান চালিয়ে জুয়াড়ী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে রাজু আহমেদ,রমজান সরদার,.মুন্নু শেখ ওমর শেখ,বেলায়েত শেখ,মোঃ মিজান, হেমায়েত মাতুব্বর, লালন শেখ,আবুল হোসেন বেপারী।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই গ্রামের টিপু মাতুব্বেরর কলাবাগানের মধ্যে থেকে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ তাদেরকে আটক করা হয়।

শুক্রবার সকালে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। অফিসার ইনচার্জ জানান,টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাদের কে আটক করা হয়। আটকের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ প্রায় ১০ হাজার টাকা পাওয়া যায়। আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া খেলার আইনের ৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে প্রকাশ্য আদালতে বিচারের নিমিত্তে প্রসিকিউশন দাখিল করা সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION